তৈলাক্ত ত্বকের যত্নে ডেইলি রুটিন

Daily routines for oily skin

ত্বকের সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে নিঃসৃত সিবাম বা ওয়েল ত্বককে হাইড্রেটেড রাখতে সহায়তা করে ও ফ্যাট মলিকিউলের সাথে মিলে ত্বককে ব্যাকটেরিয়া ও ফাংগাসের হাত থেকে রক্ষা করে। কিন্তু অতিরিক্ত সিবাম ত্বকের পোরস বন্ধ করে দেয় ও একনি হবার সম্ভাবনা বাড়িয়ে তোলে। তাই oily skin কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ। 

চলুন জেনে নেই কেমন হওয়া উচিত oily skin ডেইলি স্কিন কেয়ার রুটিন-

  • দিনে অন্তত দুইবার হালকা গরম পানি দিয়ে মুখ ধোয়া।
  • অর্গানিক স্কিন কেয়ার প্রডাক্ট ব্যবহার করা বিশেষ করে ফেইস ওয়াশ ও ফেইস প্যাকের ক্ষেত্রে।
  • অতিরিক্ত তৈলাক্ত ও ট্রান্স ফ্যাট জাতীয় খাবার পরিহার করা।
  • ফাইবার যুক্ত খাবার ও পানি বেশি করে খাওয়া।
  • বার বার স্কিন টাচ না করা 
  • নিয়মিত অর্গানিক ময়েশ্চারাইজার ব্যবহার করা
  • মেক আপ রিমুভ না করে ঘুমানোর অভ্যাস ত্যাগ করা। 

ওয়েলি স্কিন বেশ কমন একটা সমস্যা। অবশ্য এ থেকে মুক্তি পাবার বেশ কিছু ঘরোয়া উপায় ও আছে। আরেকদিন কথা বলব কিভাবে ন্যাচারাল ও ঘরোয়া পদ্ধতিতে ওয়েলি স্কিনের যত্ন নেয়া যায় তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কমেন্টে জানিয়ে দিন oily skin যত্নে আপনারা কে কি ঘরোয়া উপায় ফলো করেন।

Share:

Nutripure Bangladesh

Leave a Reply